প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় নয়: জামায়াত আমির

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় নয়: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী জনসমভায় জামায়াত আমির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার, যে শাস্তি হবে, একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেই অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘সেই ন্যায় বিচার আমরা বাংলাদেশে কায়েমে করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী সবার জন্য সমান। আমরা দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।’

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

আমিরে জামায়াত বলেন, ‘তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সব জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

মানুষ বিগত ৫৪ বছর শাসনের নামে যে অপশাসন দেখেছে, এই গণজোয়ার তারই ফল বলে মনে করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘ মানুষ অপশাসন দেখেতে দেখেতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন জনগণ পরির্তণ চায়। পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে দেশে ন্যায় বিচার নাই। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।’

আরও পড়ুন

জামায়াত দায়িত্ব পেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘যে জাতি মায়েদের সম্মান করেন সে জাতির সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। ছেলেদের মায়ের সম্মান রক্ষায় জীবন দিতে হবে- এই আমাদের অঙ্গীকার।’

সভায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের দলীয় তিন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন শফিকুর রহমান। সেই সঙ্গে তাদের সবাইকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী আমির নূরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসরাম সাদ্দাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর