সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন
Advertisement
Advertisement

নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে  আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আবেদন জানিয়েছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আবেদন জানান সংগঠনের সভাপতি নূরুল কবীর ও দেওয়ান হানিফ মাহমুদ।

বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনকালীন সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরণের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সকল পক্ষ কার্যকর ব্যবস্থা নেবে বলে সম্পাদক পরিষদ আশা প্রকাশ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর