লালমনিরহাটে সার সিন্ডিকেট বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে সার সিন্ডিকেট বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ
পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট বন্ধের দাবিতে লালমনিরহাটের ফকিরের তকেয়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট বন্ধের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

সোমবার সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে প্রয়োগ করতে পারছেন না। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সিন্ডিকেট বন্ধের দাবি জানান তারা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি বিভাগের কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছান। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সারের ঘাটতির কথা অস্বীকার করে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস বলেন, ‘সারের কোনো সংকট নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর