বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতে দল পাঠাবে না। রোববার দুপুরে পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় বিসিবির ১৭ জন পরিচালক অংশ নেন।
এরআগে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তার বিষয়টি জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত সরকারের উচ্চ মহলের পরামর্শে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সংবাদ সম্মেলন করে জানাবে বিসিবি।
আগামী মাসে শুরু হওয়া এই বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের মোট চারটি ম্যাচ। এরমধ্যে তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।


