টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট
টাঙ্গাইলে নিহত বৃদ্ধ দম্পতির বাড়ির উঠানে উৎসুক জনতার ভিড় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা ও তাদের ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই অজ্ঞাত শ্রমিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ঘোষাখালী গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।

তাদের নাতি শাকিল সিকদার জানান, গত রোববার ধানের চারা রোপণের জন্য শরিফ ও সুমন নামে দুজন শ্রমিককে আনা হয়। সোমবার রাতে মোতাহার সিকদারের পায়ে ব্যথা থাকায় ওই দুজন তাকে কবিরাজি ওষুধ খেতে দেন। ওই দিন শ্রমিকদের ঘরের বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করা হয় এবং দম্পতি ঘরের ভেতরে ঘুমান।

রাতের কোনো একসময় শ্রমিকেরা টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে মোতাহার সিকদার ও তার স্ত্রীকে হত্যা করে। এ সময় তারা টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

আরও পড়ুন

মঙ্গলবার সকালে দাদা-দাদিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘দুই অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশিদ বলেন, ‘ধানের চারা রোপণের কাজে দুজন শ্রমিক আনা হয়েছিল। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ঘর থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad