জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা একদিন মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কোনো রাজনৈতিক দল নেবে না। বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল। বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই।’

মঙ্গলবার গুলশানের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির এই নেতা বলেন, ‘জুলাই সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্যদিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে।’

আরও পড়ুন

সংস্কারের জন্য যে সাংবিধানিক সংস্কার আনতে চাই সেগুলো ঐকমত্যের ভিত্তিতে সম্ভব। বিধানগুলো আজকেই বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে এবং বিধানগুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা যাবে, যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘সরকার বৈধভাবেই চলছে। এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো জটিলতা তৈরি করতে চাই না। যে সরকারই আসুক, সবাইকেই সংস্কার ও বিচার চালু রাখতে হবে।’

আসন্ন নির্বাচনে প্রার্থী কারা হতে পারেন এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে অবশ্যই তারা গুরুত্ব পাবে এবং মেধাভিত্তিক রাজনীতি যারা করবে, তারাই দলকে প্রতিনিধিত্ব করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad