জনগণের নাকে দড়ি দিয়ে ঘোরানোই তাদের পরিকল্পনা: তারেক রহমান

জনগণের নাকে দড়ি দিয়ে ঘোরানোই তাদের পরিকল্পনা: তারেক রহমান
বরিশালের জনসভায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেছেন,  তারা সবার কাছে ‘গুপ্ত’ নামে পরিচিত। জনগণের নাকে দড়ি দিয়ে ঘোরানোই তাদের পরিকল্পনা।

তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘নির্বাচনের পর আগামী ৫ বছর আপনারাই জনগণের পা ধরে থাকবেন।’

বরিশালের বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের নারীদের নিয়ে তারা (জামায়াত) কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। মা বোনদের প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। তাদের পরিকল্পনা ১২ ফেব্রুয়ারির পর জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তাদের বিষয়ে সতর্ক হতে হবে।’

আরও পড়ুন

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে বলে আশ্বাস দেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ‘এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ, এই দেশ চলবে জনগণের রায়ের মাধ্যমে।’

নারীদের নিয়ে জামায়াত আমির শফিকুর রহমানের এক্স পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বলে আইডি হ্যাক হয়েছিল, বিশেষজ্ঞরা বলছেন হ্যাক হয়নি। যারা অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলে তারা সুশাসন দিতে পারে না।’

‘বহুৎ কাজ বাকি’ উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে মিথ্যে উন্নয়ন দেখেছি। জনগণের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর