চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট

চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট
চট্টগ্রামে একটি নালা থেকে বস্তায় থাকা প্রায় ১ হাজার ৩৫০টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকার একটি নালা থেকে বস্তায় থাকা প্রায় ১ হাজার ৩৫০টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এগুলো পূর্ণাঙ্গ কোনো গুলি নয় এবং বর্তমানে এগুলো ব্যবহারের উপযোগী নয়।

শনিবার বেলা ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেট সংলগ্ন নালা পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা একটি বস্তা দেখতে পান। পরে খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি জব্দ করে।

সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন টাইমস অব বাংলাদেশকে বলেন, উদ্ধার হওয়া বস্তাটিতে মোট ১ হাজার ৩৫০টি বুলেটের অংশবিশেষ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২৩০টি ছোট আকারের এবং ১২০টি বড় আকারের বুলেটের সামনের অংশ রয়েছে।

ডিসি হাসান মোস্তফা স্বপন আরও বলেন, এগুলো আসলে বুলেটের অগ্রভাগ মাত্র, যা পূর্ণাঙ্গ বুলেটের একটি অংশ। এগুলো পূর্ণাঙ্গ বুলেট নয়, কেবল বুলেটের সামনের অংশ। এতে পারকিউশন বা পেছনের অংশ নেই, তাই এগুলো বর্তমানে ব্যবহারযোগ্য নয়।

আরও পড়ুন

উদ্ধার হওয়া বড় আকারের বুলেটগুলো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, একে৪৭ এর গুলি ৭.৬২, কিন্তু এগুলো সেটার চেয়ে বড় আকারের। বড় বুলেটগুলো দেখে অনেকটা সামরিক বাহিনীর ব্যবহৃত বলে মনে হয়। তবে এগুলো কোনো থানা থেকে লুট হওয়া মালামাল নয় বলেও তিনি নিশ্চিত করেছেন।

এগুলো রাইফেলের বুলেট হতে পারে বলেও অনেকের ধারণা। তবে পুলিশ এই ধরনের অস্ত্র ব্যবহার না করায় ধারণা নেই বলে জানান এই কর্মকর্তা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় বস্তাটি দেখে পুলিশে খবর দেন। কে বা কারা কী উদ্দেশ্যে এই বুলেটের অংশগুলো নালায় ফেলে গেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে উদ্ধারকৃত সরঞ্জামগুলোর ধরন ও উৎস নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad