বঙ্গভবনে উঠছেন না ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে উঠছেন না ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
শুক্রবার সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে না উঠে জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

শনিবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা সুনিশ্চিত করতে শুক্রবার থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।

উল্লেখ্য, শুক্রবার বিকালে মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad