খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেনেড বাবুর সহযোগী ও একাধিক মামলার আসামি রাব্বিসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়ন্দো পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার ভোরে নগরীর গোবরচাকা এলাকা থেকে তাদরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাব্বি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা লুৎফরের ছেলে।
গ্রেপ্তার অন্যান্যরা হলেন সোনাডাঙ্গা মডেল থানার খোকন কমিশনার কালর্ভাট এলাকার বাসিন্দা আব্দুল আজিজ খানের ছেলে মো. আল আমিন, পাওয়ার হাউজ মোড়ের মো. সেকেন্দার খানের ছেলে মো. রানা খান ও বসুপাড়া এতিমখানা মোড়ের বাসিন্দা ফেলু শিকদারের ছেলে মো. স্বপন।
মহানগর গোয়ন্দো পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) তৈমুর ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধাবার ভোরে গোবরচাকা এলাকার একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


