প্রকাশ হলো ম্যাঙ্গো ক্যালেন্ডার, নাটোরে আম সংগ্রহ শুরু ১৫ মে

প্রকাশ হলো ম্যাঙ্গো ক্যালেন্ডার, নাটোরে আম সংগ্রহ শুরু ১৫ মে
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ” বিষয়ক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
Advertisement
Advertisement

নাটোরে আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হবে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ’ বিষয়ক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে।

নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রানীপছন্দ ও খিরসাপাত, ২ জুন থেকে লক্ষণভোগ, ১৪ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি আম-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

সভায় আরও জানানো হয়, লিচুর মধ্যে ২০ মে থেকে মাদ্রাজপুরী এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু সংগ্রহ করা যাবে। তবে ইতোমধ্যে বাজারে কিছু লিচু বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, বাজারে আসা এসব লিচু মূলত স্থানীয় জাতের।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন এলাকার বাগান মালিক, আম ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অপরিপক্ব আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে কেউ আম বা লিচু সংগ্রহ করতে চাইলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। অপরিপক্ব ফল সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

এছাড়া বাণিজ্যিক বাগানে কৃত্রিম উপায়ে আম পাকানো বা বড় করার জন্য কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad