কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় শেফা (১১ বছর) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৮ জন শিশু।

এ নিয়ে জেলায় হাম রোগে ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। প্রতিনিয়ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে মোট ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত জেলায় হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৩ জনে। এর মধ্যে কুষ্টিয়া সদর এলাকাতেই আক্রান্তের হার সবচেয়ে বেশি। এর মধ্যে ১ হাজার ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। সিনিয়র স্টাফ নার্স মোছা. ফাতেমা খাতুন জানান, উপসর্গ নিয়ে আসা শিশুদের অবস্থা দ্রুত অবনতি হওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলাজুড়ে টিকাদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad