খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ছবি: ঢাকায় নেপালের দূতাবাস
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রী শ্রী বালা নন্দ শর্মা।

মঙ্গলবার রাতে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম. ফরহাদুল ইসলাম।

ঢাকায় নেপালের দূতাবাসের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বার্তা দেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নেপাল সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

‘খালেদা জিয়া আজীবন জনসেবার এক উদাহরণ রেখে গেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক অধ্যায় রচিত হয়েছে। নেপালের একজন প্রকৃত বন্ধু হিসেবে, নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক!’, যোগ করেন সুশীলা কার্কি।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৩০ নভেম্বর ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর