কুড়িগ্রামে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ

কুড়িগ্রামে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ
কুড়িগ্রামে কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুড়িগ্রামে কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম সদরের টগরাই হাট উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জাতীয় কৃষক শক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নফিউল ইসলাম। কমিটি ঘোষণার সময় জাতীয় কৃষক শক্তির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের ঘোষণাপত্র পাঠ করা হয়।

প্রধান অতিথির ভাষণে নাহিদ ইসলাম বলেন, বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয়নি, সেই একই বৈষম্য দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।

সমাবেশের প্রধান বক্তা এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত কৃষকদের নিয়ে সম্মিলিতভাবে ভাবা যায়নি। কৃষকেরা এখনো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেন এবং পণ্য বিক্রি করতে গিয়ে বৈষম্যের শিকার হন, অধিকাংশ সময় তারা ন্যায্য মূল্য পান না। এই কৃষকদের সমস্যা থেকে উত্তরণের জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করবে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক আতিক মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তৃণমূল পর্যায়ের ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুধীসমাজ, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর