ইবনে সিনা ট্রাস্ট ও এনটিভির মধ্যে চুক্তি সই

ইবনে সিনা ট্রাস্ট ও এনটিভির মধ্যে চুক্তি সই
চুক্তিপত্র বিনিময় করছেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং এনটিভির পরিচালক নুরুউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইবনে সিনা ট্রাস্ট এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডের (এনটিভি) মধ্যে করপোরেট চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এনটিভির সব স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার সব শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং এনটিভির ডিরেক্টর নুরুউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, অনলাইনের সম্পাদক ও প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, বিপণন প্রধান অঞ্জন কুমার কুন্ডু, প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন ও ব্রডকাস্ট বিভাগের এজিএম আব্বাস উদ্দিন শান্ত।

এ ছাড়া, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এজিএম আসাদুজ্জামান টিটুসহ এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদ, করপোরেট সাউথ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, সিনিয়র অফিসার ও করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট মো. বিপ্লব হোসেন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর