মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
Advertisement
Advertisement

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–শান্ত প্রতীম মণ্ডল (১৮) ও সাইফুল ইসলাম তামিম (১৮)। তারা মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহত তামিম মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের কামরুজ্জামান নান্টু লস্কারের ছেলে এবং শান্ত শালিখার নরপতি গ্রামের স্কুল শিক্ষক প্রভাত মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাইফুল ইসলাম তামিম তার বন্ধু শান্ত প্রতীম মণ্ডলকে নিয়ে মোটরসাইকেলে মাগুরা সদরের বেরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি আমগাছকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে তামিমের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত শান্ত প্রতীম মণ্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকালে তিনি মারা যান।

মাগুরার শত্রুজিতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad