ইউল্যাবে ডিআইএমএফএফ’র তিন দিনব্যাপী সিনে কার্নিভাল ৪.০

ইউল্যাবে ডিআইএমএফএফ’র তিন দিনব্যাপী সিনে কার্নিভাল ৪.০
Advertisement
Advertisement

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের একটি আউটরিচ কর্মসূচি হিসেবে ক্যাম্পাসে তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ‘সিনে কার্নিভাল ৪.০’ সম্পন্ন হয়েছে।

উৎসবজুড়ে আনন্দ, সৃজনশীলতা ও সিনেমার মিলনে ক্যাম্পাসে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ, যেখানে শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্নিভালে ৪০টিরও বেশি স্টলে ছিল গয়না, সুগন্ধি, খাবার, পোশাক, হোম ডেকোর সামগ্রী, মেকআপ এবং মেহেদিসহ নানা ধরনের পণ্য। রঙিন সাজসজ্জা ও জমজমাট বাজার পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ আয়োজনে সব বয়সী দর্শনার্থীদের জন্য ছিল নানা ইন্টার‌্যাকটিভ কার্যক্রম। এর মধ্যে বেলুন শুটার, নাগর দোলা, ঘুরাইনা ছবি (৩৬০ ডিগ্রি রোটেশন) ও গানের আসর দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

আরও পড়ুন

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল এক্সক্লুসিভ ‘সিনেমাঘর’ সেশন, যেখানে দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখেরা অংশ নেন। শেষ দিনে প্রদর্শিত হয় সিনেমা ‘নূর’, যার আলোচনায় অংশ নেন অভিনেতা আরিফিন শুভ, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, অ্যাসোসিয়েট প্রডিউসার ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ এবং অ্যাসোসিয়েট প্রডিউসার রাফায়েল আহসান।

এর আগের দুই দিনে ‘দেলুপি’ এবং ‘বাড়ির নাম শাহানা’সহ বিভিন্ন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়। এসব সেশনে চলচ্চিত্র নির্মাণ ও গল্প বলার নানা দিক উঠে আসে, যা তরুণ শিক্ষার্থী ও আগ্রহী নির্মাতাদের অনুপ্রাণিত করে।

সিনে কার্নিভাল ৪.০-এর সফল আয়োজন ডিআইএমএফএফ’র সেই অঙ্গীকারকেই আরও জোরালো করেছে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের মধ্যে সিনেমার চর্চা, সৃজনশীলতা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ গড়ে তোলা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর