ইউআইইউতে ‘ইকনথন ২০২৬’-এর সমাপনী

ইউআইইউতে ‘ইকনথন ২০২৬’-এর সমাপনী
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২৪টি দলের অংশগ্রহণে অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের সহযোগিতায় ‘জুনিয়র ইকোনমিস্টস ফোরাম’ (জেইএফ) এই প্রতিযোগিতার আয়োজন করে।

অ্যাকাডেমিক শিক্ষার বাইরেও শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা ও অর্থনৈতিক যুক্তিবোধ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু প্রাতিষ্ঠানিক পরীক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে অর্থনীতির বিষয়ে গভীর জ্ঞান অর্জন এবং সততা ও সঠিক নীতি প্রণয়নের অঙ্গীকার নিয়ে দেশের জন্য কাজ করতে হবে।’

আরও পড়ুন

ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে জানান, প্রতিযোগিতাটি বাস্তব জীবনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম। ইউআইইউ অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. ওমর ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘ভিনি বিডি ভিসি’ দল চ্যাম্পিয়ন হয়ে এক লাখ টাকা পুরস্কার লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেল্ড’ দল প্রথম রানার-আপ হয়ে ৭৫ হাজার টাকা এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ঢাকা ৯৯’ দল দ্বিতীয় রানার-আপ হয়ে ৫০ হাজার টাকা পায়।

এ ছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির ‘পিপলস চয়েস’ দলসহ অংশগ্রহণকারী অন্যান্য দল প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad