আলাদা দিনে পালিত হবে ‘জাতীয় যুব দিবস’ ও ‘আন্তর্জাতিক যুব দিবস’

আলাদা দিনে পালিত হবে ‘জাতীয় যুব দিবস’ ও ‘আন্তর্জাতিক যুব দিবস’
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আলাদা দিনে পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালন না করে আলাদাভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছরের ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ এবং ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ আলাদা দিনে পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভার ১৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ পালন করত। তবে অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি দিবস একই দিনে (১২ আগস্ট) পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালে দুটি দিবসই একসঙ্গে ১২ আগস্ট বর্ষাকালে উদযাপিত হয়। বর্ষার কারণে যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করতে সমস্যার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়ে থাকে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রিসভা দিবস দুটি আলাদা দিনে পালনের প্রস্তাব অনুমোদন করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad