আমাজনের বেস্ট সেলারের তালিকার শীর্ষে ‘দ্য ওডিসির’ চিত্রনাট্য

আমাজনের বেস্ট সেলারের তালিকার শীর্ষে ‘দ্য ওডিসির’ চিত্রনাট্য
Advertisement
Advertisement

বিশ্বজুড়ে ইতিহাস সৃষ্টি করছে প্রখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের সর্বশেষ ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। এবার সিনেমাটির অফিসিয়াল চিত্রনাট্য (স্ক্রিপ্ট) সংগ্রহের সুযোগ পাচ্ছেন ভক্তরা।

ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশের আগেই চিত্রনাট্যটি আমাজনের ‘বেস্ট সেলার’ বা সেরা বিক্রীত বইয়ের তালিকার ১ নম্বরে উঠে এসেছে।

ফেবার অ্যান্ড ফেবার থেকে প্রকাশিত হতে যাওয়া ২৪০ পৃষ্ঠার এই পেপারব্যাক বইটি আগামী ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। বর্তমানে এটি অগ্রিম বুকিং বা প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত রয়েছে।

বইটিতে নোলানের সম্পূর্ণ চিত্রনাট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল সংলাপ এবং দৃশ্যপরম্পরার বিস্তারিত বর্ণনা, যা পাঠকদের হোমারের প্রাচীন গ্রিক মহাকাব্যের যে রূপান্তর নোলান করেছেন তা আরও কাছ থেকে দেখার ও অনুধাবন করার সুযোগ মিলবে।

আরও পড়ুন

নোলানের নিজের রচনা ও পরিচালনায় তৈরি ‘দ্য ওডিসি’ ছবিতে ‘ইথাকার রাজা’ ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর তার ঝুঁকিপূর্ণ ও দীর্ঘ দেশে ফেরার গল্প নিয়েই এগিয়েছে সিনেমার মূল কাহিনী।

ছবিটিতে অভিনয় করেছেন একঝাঁক আরও তারকা শিল্পী। যাদের মধ্যে রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, চার্লিজ থেরন, এলিয়ট পেজ, জন বার্নথাল এবং জন লেগুইজামো।

ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে রেকর্ড গড়ে যাত্রা শুরু করেছে। প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে কেবল আমেরিকার অভ্যন্তরীণ বাজার থেকেই এসেছে ১২ কোটি ৪৫ লাখ ডলার।

সিনেমার এই ব্যাপক সাফল্য হোমারের মূল মহাকাব্যের প্রতিও নতুন করে পাঠকদের আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিশ্বজুড়ে হোমারের ‘দ্য ওডিসি’ বইটির বিভিন্ন সংস্করণের বিক্রি বেড়েছে ৭৬ শতাংশ। পাশাপাশি ছবিটির মুক্তির পর অডিওবুক শোনার প্রবণতা একলাফে বেড়েছে অনেকখানি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad