অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
শুক্রবারই সংসদ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেন।
বুধবার ইফতারের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।


