অভিযুক্তের ফাঁসি দাবিতে নড়াইল-ঢাকা সড়ক অবরোধ

অভিযুক্তের ফাঁসি দাবিতে নড়াইল-ঢাকা সড়ক অবরোধ
সড়কে গাছ ফেলে অবরোধ করে স্থানীয় জনতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবির (৩৫) ফাঁসির দাবিতে নড়াইল-ঢাকা সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। এ সময় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার আগে শহরের টার্মিনাল চত্বরে পুলিশবাহী গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। বৃষ্টিতে ভিজেই আন্দোলনকারীরা নড়াইল-মাগুরা মহাসড়কের পাশাপাশি দত্তপাড়া এলাকায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কও অবরোধ করেন।

নড়াইল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল শিকদারকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে প্রথমে নড়াইল সদর থানায় নিয়ে যায়। সেখান থেকে একটি মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় টার্মিনাল এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষ গাড়িটির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। ছবি: টাইমস

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। এ সময় মহাসড়কে কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও সাধারণ জনগন। এতে সড়কের যান চলাচল ব্যহত হয়।

আরও পড়ুন

এদিকে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক রবিউল শিকদারকে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ পাহারায় অভিযুক্ত রবিউল শিকদারকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় প্রবল বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে রয়েছি। মহাসড়কে যান চলাচল সাভাবিক রাখতে কাজ করছি। আশা করছি দ্রুতই যান চলাচল সাভাবিক হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউলের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে।

নিহত শিশুর স্বজনরা জানান, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্বজনরা। পরে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আটক করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad