ঢাকায় ঘরে বসেই নাগরিক সেবা পেতে  চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ

ঢাকায় ঘরে বসেই নাগরিক সেবা পেতে  চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ
ঢাকায় ঘরে বসেই নাগরিক সেবা পেতে হ্যালো ডিসি অ্যাপ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

জেলা প্রশাসন সেবা এখন জনসাধারণের দোরগোড়ায় নিয়ে আসতে  ‘হ্যালো ডিসি’ নামে ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম চালু করেছে  ঢাকা জেলা প্রশাসন। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ঢাকার বাসিন্দারা বিভিন্ন সুবিধা নিতে পারবেন। এতে  ঢাকায় নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্মার্ট হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে এই সেবা অ্যাপ উদ্বোধন করা হয়।

এ উদ্যোগের ফলে মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা, অভিযোগ দাখিল, সেবা সম্পর্কিত তথ্য, কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া জরুরি তথ্য ও সেবা ট্র্যাকিংয়ের মতো সুবিধাও হ্যালো ডিসি অ্যাপে অন্তর্ভুক্ত রয়েছে।

‘আধুনিক প্রযুক্তির সেবাকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করে তোলাই আমাদের অঙ্গীকার”- এই স্লোগানে হ্যালো ডিসি অ্যাপটি চালু করা হয়েছে। এই উদ্যোগটি ঢাকা জেলা প্রশাসনের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক মিস ফরিদা খানম বলেন, ‘বাংলাদেশে এই প্রথম ঢাকা জেলাতে অনলাইন ভিত্তিক সেবা চালু হলো। এর মাধ্যমে সেবা প্রার্থীরা ঘরে বসেই সেবা নিতে পারবেন এবং দেখতে পারবেন তার কাজ কতটুকু সম্পন্ন হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad