সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে ২০১৩ সালে ১০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জয় ট্রেড ইন্টারন্যাশনালের মালিক। লক্ষ্য ছিল সফল একটি আমদানি–রপ্তানি প্রতিষ্ঠান দাঁড় করানো। কিন্তু তিন বছরের মাথায় সেই স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ব্যাংকের যে কর্মকর্তার নিয়ন্ত্রণে তার পণ্যগুলো থাকতো, তিনি গুদাম থেকে ৬ কোটি টাকারও বেশি মূল্যের মালামাল বিক্রি করে দেন। এতে তার আমদানি পণ্যের সঙ্গে ব্যবসাও উধাও হয়ে যায়। ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজমুস সাদাত বলেন, ‘ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে ওই শাখা ব্যবস্থাপক সৈয়দ সিদ্দিক ইমাম দোষী সাব্যস্ত হন এবং চাকরি হারান।’ কিন্তু এতে কোনো ক্ষতিপূরণ পাননি ওই উদ্যোক্তা। বিপুল সুদের চাপে ঋণ রয়ে গেছে ঋণের জায়গায়,…
Author: তাকী মোহাম্মদ জোবায়ের
তিনটি উড়োজাহাজ কেনার আড়ালে হংকংয়ের একটি শেল কোম্পানি ব্যবহার করে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে স্কাই ক্যাপিটাল এয়ারলাইনস লিমিটেড, যা বর্তমান বিনিময় হারে ১২০ কোটি টাকা। অবৈধ অর্থপাচারে এশিয়ার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি রয়েছে হংকংয়ের। টাইমস অব বাংলাদেশের হাতে থাকা নথি বলছে, সেনানিয়ন্ত্রিত ট্রাস্ট ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মাধ্যমে তিন দফায় বিদেশে এ অর্থ পাচার করা হয়। মাসব্যাপী অনুসন্ধানে বেরিয়ে এসেছে, উড়োজাহাজগুলোর অস্বাভাবিক বাড়তি মূল্য দেখানো ও ভুয়া চুক্তি দেখিয়ে ঋণপত্রের (এলসি) মাধ্যমে অর্থপাচার করা হয়। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সিআইডির অনুসন্ধান শেষে এখন দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অধিকতর তদন্ত করছে। শেল কোম্পানি…
একসময় দেশের ব্যাংকিং খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এবি ব্যাংক। বেসরকারি এই ব্যাংকটি এখন গভীর সংকটে নিমজ্জিত। আর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে–খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়া, ব্যবস্থাপনায় অস্থিরতা এবং মালিকপক্ষের হস্তক্ষেপের কথা। সেপ্টেম্বরের শেষ নাগাদ ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে, ব্যাংকিং খাতের জন্য যাকে ধরা হয় ‘ভয়াবহ’ হিসেবে। অথচ এই সংকটকালেও গত নয় মাসে ব্যাংকটির ব্যালেন্স শিটে নতুন করে যুক্ত হয়েছে প্রায় ২ হাজার ৯শ কোটি টাকার ঋণ। যেখানে ২০২৪ সালের পুরো সময়ে ঋণ বেড়েছিল ১ হাজার ৪৪৪ কোটি টাকা। এবি ব্যাংকের বেশ কয়েকটি সূত্র টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, নতুন ঋণ বিতরণ…
ক্রেডিট রেটিং এজেন্সি, ভ্যালুয়েশন ফার্ম ও অডিট ফার্মগুলোকে ব্যাংক খাতের নিবন্ধিত তালিকা থেকে বাদ দেওয়াসহ কালো তালিকাভুক্ত করার ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্সের প্রস্তাবিত সংশোধনীতে কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংকে যেকোনো অনিয়ম-দুর্নীতির তথ্যদাতাদের আইনী সুরক্ষার বিধানও সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার এই আইনটি বিদ্যমান যেকোনো আইনের ওপর প্রাধান্য পাবে। আর্থিক খাতের লুটপাট বন্ধ ও কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করার এমন নানা প্রস্তাব সম্বলিত সংশোধনীটির খসড়া মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বিশেষ পর্ষদ সভায় অনুমোদন পেয়ছে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের অপেক্ষায় থাকা সংশোধনীটিকে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে দ্রুত আইনে রূপান্তরের লক্ষ্য রয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোতে হওয়া অবাধ লুটপাটে ক্রেডিট রেটিং এজেন্সি,…
তিন দফা বিতর্কের পর অবশেষে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ২০২৫’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। মঙ্গলবারের বিশেষ সভায় নেওয়া এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পথে এক ধাপ এগিয়ে দিল। খসড়াটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে বলে টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই এটি আইনি কাঠামো পাবে এবং এরপর থেকেই ওই অধ্যাদেশের আওতায় পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংক। সভায় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য আপত্তি তুলেছিলেন বলে জানান সেখানে উপস্থিত এক পরিচালক। তিনি বলেন, ‘এসময় কিছুটা বিতর্কও হয়। তবে গভর্নরের শক্ত অবস্থানের কারণেই শেষ পর্যন্ত খসড়াটি অনুমোদন যায়।’ নিয়ম…
বাংলাদেশ সেপ্টেম্বর মাসের প্রথম নয় দিনে এক বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় পেয়েছে, যা নীতিনির্ধারকদের আশা অনুযায়ী, ২০২৬ সালের জুনে বিদেশি মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১ দশমিক শূন্য ১৮ বিলিয়ন ডলার, যা প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকার সমান। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ১৮৫ মিলিয়ন ডলারের বেশি, যা প্রবাসী কর্মীদের অর্থ প্রেরণে ধারাবাহিক বৃদ্ধির ইঙ্গিত দেয়। গত পাঁচ বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ২০২০ অর্থবছরে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার থেকে ২০২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলারে…
কোনো ব্যাংককে জোর করে একীভূতকরণের আওতায় আনা হবে না বলে জানিয়েছে এই খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান টাইমস অব বাংলাদেশকে একথা জানিয়েছেন। এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। বৈঠকে সম্ভাব্য আইনি জটিলতা ও উদ্যোক্তা-পরিচালকদের আপত্তি নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘উদ্যোক্তা ছাড়া আমানতকারীদের পক্ষ থেকেও আইনি চ্যালেঞ্জ উঠতে পারে। অর্থ মন্ত্রণালয় এসব আইনি বিষয়ে জড়িত হতে অস্বীকৃতি জানিয়েছে এবং বাংলাদেশ ব্যাংককে এগুলো মোকাবেলার দায়িত্ব দিয়েছে।’ বৈঠকে আরও কী আলোচনা হয়েছে তা জানতে চাইলে তিনি…
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতায় থমকে গেছে পাচারের অর্থ উদ্ধারের প্রক্রিয়া। দায়িত্ব গ্রহণের ১৩ মাস পার হলেও সংশ্লিষ্টরা অর্থ উদ্ধারের জন্য ‘নতুন আইনের খসড়াই’ প্রস্তুত করতে পারেনি বলে জানা গেছে। কবে নাগাদ চূড়ান্ত হবে সেটিও জানা নেই কর্মকর্তাদের। গত ১০ মার্চ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ‘পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রেস সচিক শফিকুল আলম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পাচার হওয়া এই টাকা কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে একটি বিশেষ আইন খুব শিগগির করা হবে। আগামী সপ্তাহের মধ্যে এ আইনটি দেখা যাবে।’ ওই ঘোষণার পর ২৫ সপ্তাহ পার হয়ে গেলেও দৃশ্যত নেই অগ্রগতি। পাচারকৃত অর্থ উদ্ধার ও ব্যবস্থাপনা…
গত সরকারের আমলে ব্যাংক খাতে কতটা লুটপাট চালিয়েছে এস আলম গ্রুপ, তার খণ্ডচিত্র উঠে এসেছে ইউনিয়ন ব্যাংকে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে। অনুমোদন ছাড়াই ঋণ নেওয়া, সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে ভুয়া জামানত দিয়ে ঋণ নেওয়া, জমির মূল্য ২ হাজার ৭০০ শতাংশ বেশি দেখিয়ে ঋণ নেওয়া-কী হয়নি ব্যাংকটিতে! এসব প্রক্রিয়ায় মাত্র ৩৩৪ কোটি টাকার জামানত দিয়ে ব্যাংকটি থেকে ১৭ হাজার ১৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য উঠে এসেছে। শরিয়াভিত্তিক ব্যাংকটি বর্তমানে মার্জার প্রক্রিয়ার মধ্যে রয়েছে যার আনুষ্ঠানিকা শুরু করতে বুধবার এর পর্ষদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের আদলে মাত্র চারটি ব্যাংক থেকেই এস আলম গ্রুপ নামে-বেনামে ঋণ নিয়েছে…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রোববার থেকে সংকটাপন্ন পাঁচটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে পৃথক বৈঠক শুরু করবেন। প্রতিদিন একটি করে ব্যাংকের সঙ্গে বৈঠক হবে, যা শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর। এ বৈঠকগুলোকে মার্জার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরুর প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদ সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। রোববার এক্সিম ব্যাংক, সোমবার এসআইবিএল, মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি, বুধবার ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। তবে একীভূত হতে…

