বান্দরবানের আলীকদমের দুর্গম পাহাড়ে শিক্ষকরা ক্লাস নিতে অনীহা প্রকাশ করায় একটি সরকারি স্কুল প্রায় বছর জুড়েই বন্ধ থাকে। অভিযোগ উঠেছে, ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার ওই স্কুলের বাঙালি শিক্ষকরা নিয়মিত বেতন নিলেও তারা উপজেলা সদরে কাটান অলস সময়। খোঁজ নিয়ে জানা গেছে, ‘লাওলিং ন্যাদয় কাম্পুক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০। এর অবস্থান মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। জুম চাষ (পাহাড়ের ঢালে বিশেষ ধরনের চাষাবাদ) নির্ভর ম্রো অভিভাবকরা স্কুল বন্ধের সুযোগে শিক্ষার্থীদের চাষবাস ও গৃহস্থলীর নানা কাজে লাগিয়েছেন। সম্প্রতি একটি মানবাধিকার প্রতিনিধিদল স্কুলটি পরিদর্শনে গেলে অনিময়ম ধরা পড়ে। পরে স্থানীয় জনপ্রতিনিধিরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ…
Author: বিপ্লব রহমান
বাংলাদেশের কড়া প্রতিবাদের মুখেও অব্যাহত রয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ‘পুশ ইন’। চলতি মে মাসেই ‘পুশ ইনের’ সংখ্যা সহস্র ছাড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ-ভারত টানাপোড়েনের মধ্যে দু’দেশের সম্পর্কে আরো খানিকটা চিড় ধরিয়েছে এই ‘পুশ ইন’ কার্যক্রম। সবশেষ বিএসএফের ‘পুশ ইনের’ শিকার হয়েছেন ওপারের আসাম রাজ্যের একজন স্কুল শিক্ষক। এপারে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ওই ভারতীয় শিক্ষকসহ মোট ১৪ জনকে ‘পুশ ব্যাক’ করার ঘটনায় দেশটির গুয়াহাটি হাইকোর্টে বুধবার মামলা হয়েছে। মঙ্গলবার ভোররাতে বিএসএফ ওই ব্যক্তিদের ‘পুশ ইন’ করে বলে অভিযোগ। বিবিসির বাংলার খবরে বলা হয়েছে ‘অবৈধ অভিবাসী’ তকমায় এপারে কিভাবে নির্বিচারে ওপার থেকে নারী-পুরুষ-শিশুদের এপারে ‘পুশ ইন’ করা হচ্ছে! খোঁজ নিয়ে…
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে খালাসের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের আমির শফিকুর রহমান ‘শুকরিয়া আদায়’ করেছেন। ডা. শফিকুর বলেন, ‘এই রায়ে প্রমাণিত হয়েছে সত্য চাপা রাখা যায় না।’ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সময় তার দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘মিথ্যা মামলা ও সাজানো আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং হয়েছে। এ বিষয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাও তার বইয়ে স্বীকার করেছেন।’ তিনি বলেন, ‘এসব মামলায় “কাস্টমারি ল” অনুসরণ করা হয়নি, বরং বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে নির্দেশে, বৈধ বা অবৈধ হোক।’ ব্রিটিশ আদালতের পর্যবেক্ষণ উদ্ধৃত করে তিনি বলেন,…
ভারতীয় নাগরিকদের ঠেলে ফেরৎ পাঠানো বা ‘পুশ ইন’ নিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। দিল্লির আচরণের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। খোঁজ নিয়ে জানা গেছে, এরপরও সীমান্তের ওপারে বহু সংখ্যক ভারতীয়কে ‘পুশ ইনের’ চেষ্টায় জড়ো করে রেখেছে বিএসএফ। ৭ মে থেকে দু্ই সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট দিয়ে কমপক্ষে পাঁচশজনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়েছে। ভারতের ‘পুশ ইন’ বন্ধে সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ—বিজিবির টহল বাড়ানোর পাশাপাশি বাহিনীটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা (রেড এলার্ট)। বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবারই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ১১ জনকে এপারে ‘পুশ…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিই ‘প্রকৃত হত্যাকারী’ বলে দাবি করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটান পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শির বর্ণনা ও রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে এ বিষয়ে নিশ্চিত হয়েছে তদন্তকারী দল। তিন আসামি হলেন—মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) এবং ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)। রোববার সাম্য খুনের মামলায় ‘প্রকৃত হত্যকারী’ গ্রেপ্তারে শাহবাগে অবস্থান নেয় জাতীয়তাবাদী ছাত্রদল। একই দাবিতে শনি ও রোববার শাহবাগ থানা ঘেরাও করে সাম্যর বন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ডিসি…
পার্বত্য জেলা বান্দরবানে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের ধরতে আইনশৃংখলা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাপা আতংক। অভিযোগ রয়েছে, অভিযানে ‘গণগ্রেপ্তারদের’ বেশিরভাগই ‘নিরীহ জুমচাষী গ্রামবাসী’। আর প্রকৃত সন্ত্রাসীরা অনেক আগেই সীমানা পেরিয়ে চলে গেছে ভারতের মিজোরামে। পাহাড়ের নেতৃত্ব পর্যায়ের মানুষেরা দাবি করছেন, গ্রেপ্তার এড়াতে গত একবছরে দুর্গম পাহাড়ে বম জাতিগোষ্ঠীর অন্তত ছয়টি গ্রাম হয়ে পড়েছে জনমানুষ শূন্য। শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে গেছে দুটি প্রাথমিক বিদ্যালয়। এসব গ্রামের তিন হাজারেরও বেশি পাহাড়ি নারী-পুরুষ এলাকা ছেড়ে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেএনএফের এক সশস্ত্র গ্রুপ রুমায় ব্যাংক ডাকাতি ও পুলিশের অস্ত্রশস্ত্র লুট করলে পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় শুরু…

