জামালপুর জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার জেলায় আধাবেলা হরতাল আহবান করেছে দলের বিদ্রোহী গ্রুপ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের করে বিদ্রোহী অংশ। পরে মিছিলটি শহর পদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তারা হরতাল সফল ও সম্মেলন স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল থেকে একটি ফলের দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটে। মশাল মিছিলটি শহরের মেডিকেল রোডে পৌঁছলে ৩০-৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় দেখা দেয় আতঙ্ক। এদিকে, এর পর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আরেক অংশ সম্মেলন সফল এবং হরতাল বর্জনের দাবি জানিয়ে…
Author: টাইমস ন্যাশনাল
নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুরের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬) মারা গেছে। স্থানীয়রা জানান, দুই বোন সকালে এক সঙ্গে ঘরের পাশের পুকুরে মুখ ধোয়ার জন্য গেলে, পুকুর ঘাটে একটি শামুক দেখতে পায়। এ সময় বড় বোন সেই শামুক ধরতে গিয়ে পানিতে পড়লে ছোট বোনও তাকে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদেরকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, ‘পুকুরে…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি। মঙ্গলবার সকালে উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার ক্যাম্পাসে এই গাড়ির উদ্বোধন করেন । ‘মা এন্টারপ্রাইজ’ ও ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ নামক দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে চবি ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি পরিচালনার কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ছয়টি গাড়ি চালু করা হয়েছে। এসব গাড়ি চক্রাকারে জিরো পয়েন্ট থেকে আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ছাত্রী হল ও ফরেস্ট্রি এলাকায় যাতায়াত করবে। প্রতিটি গাড়িতে এক সঙ্গে ১৩ থেকে ১৭ জন শিক্ষার্থী বসতে পারবেন। যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত ভাড়া শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এই গাড়ি চালানো সহজ ও…
তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী’ সেতুর উদ্বোধন করা হবে বুধবার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু ও সংযোগ সড়ক চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব ১৩৫ কিলোমিটার কমে আসবে। কেবল কুড়িগ্রাম নয়, উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুস্থলে গিয়ে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করবেন। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সেতুটি উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেতুটির ‘মাওলানা ভাসানী’ নামে সেতুটির নামকরণ করা হয়েছে। একইদিন বিকেল থেকে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকাল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার ছিল মনোনয়ন সংগ্রহ ও জমাদানের নির্ধারিত সময়। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বৈধ শিক্ষার্থীদের নাম বাদ পড়ায় অনেকে বিড়ম্বনায় পড়েন। সেই সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির সময়ও পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ…
‘আমি যেই মাপের লোক, আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে ফাঁসাইতি, বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কারাবন্দী একেএম ফরিদ উদ্দিন। সোমবার সন্ধ্যার দিকে ফেসবুকে এ পোস্ট করা হয়। এরই মধ্যে পোস্টটি একবার সংশোধনও করা হয়েছে। পোস্ট দেওয়ার এক ঘণ্টা পর তার মুক্তির দাবিতে পালেরহাট বাজারে বিক্ষোভ মিছিলের ভিডিওর একটি লিংকও ওই আইডি থেকে শেয়ার করা হয়েছে। এদিকে কারাবন্দী এই যুবদল নেতার ফেসবুক পোস্ট নিয়ে নিয়ে এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টটির শুরুতেই লেখা রয়েছে , ‘সবাই শেয়ার করবেন’। এরপর কেউ কেউ কমেন্টে লিখেছেন- ‘অস্ত্র দিয়ে কাউকে ফাঁসাতে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুরের নেছারাবাদ বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয় থেকে সোমবার রাতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে মো. আব্দুল আউয়াল মিন্টুকে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। এদিন রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত অপর এক প্রেস…
ছাত্র সংসদের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আমরণ অনশন কর্মসূচি শুরুর ৩৬ ঘণ্টা পর উপাচার্যের বিবৃতির পর অনশন ভেঙেছেন দুজন শিক্ষার্থী। তবে বাকিরা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সোমবার রাতে সাংবাদিকদের সামনে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন ওই দুজন শিক্ষার্থী। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিবলি সাদিক ও সমাজবিজ্ঞান বিভাগের মুশফিকুর রহমান। অনশন প্রত্যাহারের ঘোষণা নিয়ে এই দুই শিক্ষার্থীর সঙ্গে অন্য আন্দোলনকারীদের হট্টগোল হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শামসুর রহমান এই দুজনকে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত উল্লেখ করে এটি তাদের সাংগঠনিক সিদ্ধান্ত কি না জানতে চান। শিবলি সাদিক বলেন, ‘৩৬ ঘণ্টা থেকে আমরণ অনশন করছিলাম। আমরা চাচ্ছিলাম, ছাত্র সংসদ নির্বাচনের…
রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আকবর হোসেন ওই গ্রামের লুকমান আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ ও পান চাষ করতেন। স্থানীয়রা জানান, আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ নেন। এর মধ্যে এনজিও থেকেই চার লাখ টাকার বেশি ঋণ ছিল। সম্প্রতি পান চাষে লোকসান হওয়ায় ঋণের কিস্তি শোধ করতে পারছিলেন না। এতে মানসিক চাপে ভেঙে পড়েন তিনি। নিহতের ছেলে সুজন বলেন, ‘এক বিঘা জমির পান বরজের…
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হাজী মহর উদ্দিন (৭০) নামে এক গৃহকর্তাকে খুন করে তার গোয়ালঘর থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজী মহর উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে। তিনি চার সন্তানের জনক। নিহতের ছোট ভাই শাহজাহান ও স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তরা বাড়িতে হানা দেয়। তারা প্রথমে গোয়ালঘর থেকে তিনটি গরু বের করে বাড়ির সামনের একটি পিকআপ ভ্যানে তোলে। চতুর্থ গরুটি নিতে গেলে গৃহকর্তা টের পেয়ে বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে সিংগাইর…

