বান্দরবান-কেরানিরহাট সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
পুলিশের জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সত্য পীরের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তৌহিদ ও নাজমুল, আর আহত ব্যক্তি আব্দুল কাদের। তারা সকলেই বান্দরবান শহরের আর্মিপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই মোটরসাইকেলে বান্দরবান থেকে কেরানিরহাট যাচ্ছিলেন তারা। সত্য পীরের মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পূবালী বাস সার্ভিসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত আবদুল কাদেরকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


