রংপুরে আট দলের সমাবেশ ঘিরে দুইজনের মৃত্যু

রংপুরে আট দলের সমাবেশ ঘিরে দুইজনের মৃত্যু
বুধবার রংপুরে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রংপুরে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার সমাবেশ শেষে ফেরার পথে ইসলামী আন্দোলনের পলাশবাড়ীর এক কর্মী ও নীলফামারীর ডোমারের এক ব্যক্তি প্রাণ হারান।

প্রথম দুর্ঘটনাটি ঘটে পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায়। এতে ঘটনাস্থলে ইসলামী আন্দোলনের পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) নিহত হন।

একই ঘটনায় পলাশবাড়ী থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলসহ ৮ থেকে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

অন্যদিকে, আরেকটি দুর্ঘটনায় নীলফামারীর চিলাহাটীর সবুজপাড়ার নছিয়া আলীর ছেলে মো. যোবেদ আলী প্রাণ হারান।

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের চিকিৎসার বিষয়ে স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলে এক বিবৃতিতে জানান।

পাশাপাশি নিহত উমর ফারুক ও যোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad