দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তকে ভাগ করেছে নাফ নদী | ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্যরা।

বুধবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী অংশ থেকে তাদের আটক করা হয়।

এদিন বিকালে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সেলিম (৫০) এবং উনছিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যং এলাকার অলি হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৮)।

সিরাজুল মোস্তফা জানান, এদিন ভোরে ঝিমংখালী এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন

তবে অন্য জেলেরা দ্রুত নৌকা ঘুরিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে আসতে সক্ষম হন।

তিনি আরও জানান, মাছ ধরার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল। তাই জেলেদের সীমান্তের কোন অংশ থেকে আটক করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, নাফ নদী থেকে আরাকান আর্মি দুই জেলেকে ধরে নিয়ে গেছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।’ প্রশাসনের পক্ষ থেকেও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত ২৭ নভেম্বর বঙ্গোপসাগরের অদূরে মাছ ধরতে যাওয়া টেকনাফ-সেন্টমার্টিন রুটের দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত নয় মাসে নাফ নদী এবং সেন্টমার্টিন উপকূল সংলগ্ন জলসীমা থেকে কমপক্ষে ৩৬০ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

বিজিবির সহায়তায় গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত প্রায় ২০০ জেলে ফেরত এলেও এখনো ১৬০ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad