Author: টাইমস রিপোর্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ঢাকায় রাশিয়ার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, কল্যাণ ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে নবনির্বাচিত প্রেসিডেন্টের ভবিষ্যৎ প্রচেষ্টার সফলতা কামনা করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্টের এ অভিনন্দন বার্তা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর একদিন আগে, ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে…

Read More

রাশিয়ার আমুর অঞ্চলে কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চীন ও রাশিয়ার নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ আগস্ট আমুর অঞ্চলে অবস্থিত গ্যাস ফিল্ডটিতে ওই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকের নাম জাকির হোসেন। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। এ ছাড়া মেহেরপুরের গাংনীর বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আনুমানিক ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন বর্তমানে…

Read More

প্রচলিত নাট্যরীতির বাইরে গিয়ে লিভিং থিয়েটারের নান্দনিকতা ও পরীক্ষামূলক ভাষায় নতুন প্রযোজনা নিয়ে আসছে নাট্যদল নাট্যধারা। তাদের এই নতুন নাটকের নাম ‘দোজখের শেষ মেয়েটি’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে। লিভিং থিয়েটারের বৈশিষ্ট্য অনুসরণ করে এ প্রযোজনায় দর্শক ও মঞ্চের প্রচলিত দূরত্ব কমিয়ে নাট্যঘটনাকে আরও প্রত্যক্ষ ও অনুভবনির্ভর করে তোলার চেষ্টা করা হয়েছে। শরীরী ভাষা, প্রতীকী অভিনয়, আলো-আঁধারি, শব্দ ও আবহ নির্মাণকে নাটকের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র নাদিয়া মুরাদ—ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের এক তরুণী। উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে বন্দিত্ব ও নির্যাতনের শিকার হওয়ার পর তিনি পালিয়ে ইউরোপে আশ্রয় নেন এবং মানবাধিকার…

Read More

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি, স্মল মডুলার রিঅ্যাক্টর এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে সরকার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও নিরাপদ…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠের সংস্কারকাজ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং দরপত্র ছাড়াই কাজ দেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ সংস্কারের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সরকারি ক্রয় বিধিমালা লঙ্ঘন এবং দরপত্র ছাড়া কাজ দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার পর সংস্কারকাজ স্থগিত করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাহবুব কবিরকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা…

Read More

দেশে কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি মানুষ বন্দী থাকার মধ্যেই চার মাসের কম সময়ে প্রায় দুই লাখ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে আগে থেকেই ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকা কারাগারগুলোতে নতুন করে চাপ তৈরি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ১১৭ দিনে সারা দেশে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ১ হাজার ৬৬৭ জনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে বিশেষ অভিযানে গ্রেপ্তারের সংখ্যা ৫৩ হাজার ৫১৮ জন। আর অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। তবে এই সময়ে বিপুল সংখ্যক মানুষ জামিনে বা…

Read More

মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিদ্যমান আইনের গুরুত্বপূর্ণ সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে তিনটি পৃথক বিল উত্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’। বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় সংসদের কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং…

Read More

বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে ও গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময় ওয়াক আউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াক আউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধী দল ওয়াক আউটের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বৃহস্পতিবার বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম…

Read More

দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের জন্য বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে তা লুটপাট হয়েছে। লুট করা অর্থের একটি অংশ বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অন্য অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য…

Read More

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামে ওই আসামি কৌশলে থানার গেটের তালা খুলে পালিয়ে যান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। ওই কর্মকর্তা জানান, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি মিতু আক্তার তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবারই তার রিমান্ডের শেষ দিন ছিল। তাকে দুপুরে আদালতে নেওয়ার কথা ছিল। এর আগে সকালে কৌশলে থানার গেটের তালা খুলে তিনি পালিয়ে যান। নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ না পরানোর সুযোগ কাজে লাগিয়ে মিতু থানা…

Read More