নির্বাচনী উত্তাপে আলোচনায় শাওনের স্ট্যাটাস

নির্বাচনী উত্তাপে আলোচনায় শাওনের স্ট্যাটাস
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অন্তর্বতী সরকারের মেয়াদকালে তাদের বিভিন্ন কাজ ও উপদেষ্টাদের সমালচনা করে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তার সেসকল স্ট্যাটাস নানান আলোচনার জন্ম দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মধ্যেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন, যা এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আজ (১২ ফেব্রুয়ারি) দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমি খুবই বিভ্রান্ত! প্রথমে ভেবেছিলাম ৫ আগস্ট… ভুল বললাম- ৩৬ জুলাই ২০২৪ নতুন বাংলাদেশের জন্মদিন। তারপর ১৭ অক্টোবর ২০২৫ এ ড. ইউনূস সাহেবের বক্তৃতার মাধ্যমে জানলাম- ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম।’ সেদিন তিনি আরও বলেছিলেন, ‘আজ আমাদের নতুন জন্মের দিন। এই স্বাক্ষরের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করছি।’ তার মানে ১৭ অক্টোবর ২০২৫ নতুন বাংলাদেশের জন্মদিন। WAIT… আজ আবার এটা কি দেখছি! ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন!’ মানে কি? এক দেশের কয়টা জন্মদিন? দেশটাকে তো উনি বেগম খালেদা জিয়া বানিয়ে ছাড়লেন দেখছি! আমার কাছে বাংলাদেশের জন্মদিন একটাই- ২৬ শে মার্চ ১৯৭১।”

শাওন এই স্ট্যাটাসের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিওও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, ভোটপ্রদান শেষে সাংবাদিকদের কাছে ড. ইউনূস তার অনুভূতির কথা প্রকাশ করছেন।

শাওনের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রধান উপদেষ্টার বক্তব্য এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিন্নতা তাকে বিভ্রান্ত করেছে। অভিনেত্রী শেষাংশে উল্লেখ করেছেন, “তবে একটা কথা উনি সঠিক বলেছেন- সারা জাতির জন্য আজকে মুক্তির দিন।’ হয়তো আজকের পর জাতি উনার হাত থেকে মুক্তি পেতেও পারে।”

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad