অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল
Advertisement
Advertisement
ঢাকার পোস্তগোলায় অটোরিকশার চাকায় পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস গেলে পিংকি খাতুন (৩২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
পোস্তগোলা ব্রিজের নিচে শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পিংকির ভাই মো. জাহিদ জানান, পিংকির স্বামীর নাম মো. রাজিব। তারা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখান থেকে দুই সন্তানকে নিয়ে গেন্ডারিয়ায় জাহিদের বাসায় দাওয়াতে এসেছিলেন। রাতে ভাইয়ের বাসা থেকে আবার ফতুল্লার বাসায় ফেরার জন্য অটোরিকশা ঠিক করে তাতে উঠিয়ে দিয়েছিলন জাহিদ নিজে।

এর কিছুক্ষণ পর ফোনে খবর পান, পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশাটির চাকার সাথে পিংকির পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিংকির সঙ্গে থাকা ছোট দুই বাচ্চা সুস্থ আছে বলেও জানান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad