খুলনায় ডিউটিরত পুলিশ কনস্টেবলের মৃত্যু

খুলনায় ডিউটিরত পুলিশ কনস্টেবলের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনা রেলওয়ে জেলার পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন এমন একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad