সিলেটে বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিলেটে বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো
Advertisement
Advertisement

সিলেটের বাসিয়া নদী পুনঃখনন কার্যক্রম আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জে বাসিয়া নদী পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বাসিয়া নদীটি একসময় সুরমা নদী ও মেঘনা নদীর সংযোগস্থল ছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় এখানে দুবার এসেছিলেন। বাসিয়া নদী খনন তিনি শুরু করেছিলেন। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এ নদীর পুনঃখনন কার্যক্রম আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।’

মন্ত্রী বলেন, বাসিয়া নদীর আশপাশে ৫ হাজার হেক্টর জমি রয়েছে। নদীটি পুনঃখননের মাধ্যমে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি এখানকার মানুষকে বন্যা এবং জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে।

তিনি আরও বলেন, দেশের নদী, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং পানি ব্যবস্থাপনা উন্নত করাই সরকারের লক্ষ্য। এ কাজে যন্ত্র ও শ্রমিক—উভয় পদ্ধতিতে খনন কার্যক্রম পরিচালনা করা হবে। খাল খননকে সফল করতে সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ এবং সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর