দুর্নীতির প্রমাণ মেলেনি, দায়িত্ব ফিরে পেলেন এনসিপি নেতা তানভীর

দুর্নীতির প্রমাণ মেলেনি, দায়িত্ব ফিরে পেলেন এনসিপি নেতা তানভীর
গাজী সালাউদ্দিন তানভীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর নোটিশ এবং সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ২১ এপ্রিল ২০২৫ তারিখে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান, যাচাই-বাছাই ও পর্যালোচনা সম্পন্ন করে। এতে দুর্নীতি ও কমিশনসংক্রান্ত অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তে অভিযোগ প্রমাণ না হওয়ায় ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং সাংগঠনিক নীতিমালার আলোকে পূর্বে জারি করা শোকজ নোটিশ ও সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানায় দলটি।

এনসিপি আরও জানিয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরকে পূর্বের ন্যায় সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর