নড়াইলে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

নড়াইলে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুরের উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের চিত্রা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাফিয়া (৮)। সে ওই গ্রামের এনায়েত শেখের মেয়ে। নিখোঁজ শিশুর নাম আরিয়া (৮)। সে একই গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে। তারা দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশু বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও অপর শিশু আরিয়ার কোনো সন্ধানে পাওয়া যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad