নেত্রকোনায় সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

Advertisement
Advertisement

নেত্রকোনায় একটি লাইসেন্সবিহীন দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

ইকবাল হোসেন জানান, জব্দ করা ডিজেল স্থানীয় দুইজন ইউপি সদস্যের জিম্মায় রেখে সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে দোকান মালিককে ২০(১) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দিনব্যাপী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মনিটরিং করেছে জেলা প্রশাসন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad