ঈদের মেন্যুতে সুস্বাদু স্বাস্থ্যকর মিষ্টি আলুর পায়েস

ঈদের মেন্যুতে সুস্বাদু স্বাস্থ্যকর মিষ্টি আলুর পায়েস
Advertisement
Advertisement

ঈদে পায়েসের বিকল্প হয় না। ঘরে ঘরে ঈদ রসনায় উপাদেয় সব বাহারি পদের সাথে পায়েস না হলে ঈদ আয়োজন অসম্পূর্ণই থেকে যায়। তেমনই একটি ভিন্নধর্মী স্বাস্থ্যকর অথচ সুস্বাদু পায়েসের রেসিপি রইল টাইমসের পাঠকদের জন্য।

যা যা লাগবে

মাঝারি সাইজের মিষ্টি আলু ৩ থেকে ৪টি
১ লিটার দুধ
১ টেবিল চামচ ঘি
৩টি এলাচ
২টি তেজপাতা
২ টেবিল চামচ কাজু বাদাম
২ টেবিল চামচ কিসমিস
১ চিমটি লবণ
১/৪ কাপ চিনি।

যেভাবে বানাবেন

প্রথমে চুলায় এক লিটার দুধ দিয়ে বেশি আঁচে ফুটতে দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে জ্বাল করতে থাকুন। এ সময় ঘন ঘন দুধটা নাড়তে থাকবেন, যাতে দুধ প্যানে লেগে না যায়। এভাবে দুধটা ঘন হয়ে আসবে। দুধ ফুটে প্রায় অর্ধেক মানে ৫ থেকে ৭০০ মিলিলিটার মত হয়ে গেলে চুলা নিভিয়ে দিন।

অন্যদিকে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ছোট কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন। এতে মিষ্টি আলুতে থাকা কসটা কেটে যাবে। এরপর বেশ কয়েকবার আলুটা ধুয়ে নিয়ে আলাদা করে রাখুন।

আরও পড়ুন

এরপর চুলায় একটি প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে সেটি পুরো প্যানে ভালোভাবে ছড়িয়ে নিন। এ সময় চুলার আঁচ কম রাখবেন। খেয়াল রাখবেন ঘি যাতে পুড়ে না যায়। ঘি গরম হয়ে এলে তাতে এলাচ ও তেজপাতা দিয়ে দিন। উপকরণগুলো চার পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন কাজু ও কিসমিস। কাজু, কিসমিস অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে সেগুলো হালকা লালচে হয়ে এলে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিন।

এবার হালকা থেকে মাঝারি আঁচে দুই থেকে তিন মিনিট আলুগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিন এক চিমটি পরিমাণ লবণ। এতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে। অল্প একটু নেড়েচেড়ে এবার সাত থেকে আট মিনিটের জন্য আলুটাকে ঢেকে দিন।

এরমধ্যে মিষ্টি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা উঠিয়ে আবারও হালকা নেড়েচেড়ে তাতে আগেই জ্বাল করে রাখা দুধটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা এ সময় বাড়িয়ে নিন। দুধটা যখন ফুটে আসবে। তখন চুলার আঁচ কমিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে দুধটা আবার জ্বাল করতে থাকুন।

এ সময় স্প্যাচুলা বা চামচের সাহায্যে কিছু আলু একটু থেতো করে দিতে পারেন। এতে পায়েসটা বেশ ঘন হবে, আর স্বাদের মাত্রাটাও বাড়বে

পাঁচ ছয় মিনিট পর যখন দুধটা আরও ঘন হয়ে এতে স্বাদমতো চিনি মেশান। মিষ্টি আলুটা পুরোপুরি সেদ্ধ হলেই কিন্তু চিনি মেশাতে হবে, নাহয় আলু ঠিকমতো সেদ্ধ হবে না।

এরপর মাঝারি আঁচে অল্প কিছুক্ষণ জ্বাল করে আলাদা পাত্রে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর দুই থেকে তিন ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad