রাজধানীতে নির্মাণাধীন ভবনের নিচে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের নিচে মিলল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর লালবাগে নির্মাণাধীন ভবনের নিচ থেকে মাইনুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কেনাবেচা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে লালবাগ ডুরিআঙ্গুল লেনের রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের নিচ থেকে মাইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, মৃত ব্যক্তি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে।

কয়েকদিন ধরে ভবনের কাজ বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হত্যা করে নির্মাণাধীন ভবনের নিচে ফেলে যায়।

মরদেহ দেখতে পেয়ে বিকেলে ভবনের কেয়ারটেকার রুবেল হোসেন লালবাগ থানায় খবর দেন। স্থানীয়রা জানান, মাইনুদ্দিন নিজে মাদকাসক্ত ছিলেন এবং বিক্রিও করতেন। এর আগে, লালবাগ থানা পুলিশ তাকে কয়েকবার আটক করেছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad