যুদ্ধ শুরু হতেই ধনকুবেররা মধ্যপ্রাচ্য ছাড়তে মরিয়া, বিমানভাড়া ২ লাখ ডলার

যুদ্ধ শুরু হতেই ধনকুবেররা মধ্যপ্রাচ্য ছাড়তে মরিয়া, বিমানভাড়া ২ লাখ ডলার
ফাইল ছবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে হাজারো ধনী যাত্রী নিরাপদ স্থানে যাওয়ার জন্য মরিয়া হয়ে বিমানের খোঁজ করছেন। কয়েকটি সীমিত ফ্লাইট ছাড়া বাণিজ্যিক বিমান চলাচল প্রায় বন্ধ থাকায় ভাড়া চরমে পৌঁছেছে বলে আল জাজিরা জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সৌদি আরবের রিয়াদ ও ওমানের মাস্কাট থেকে ইউরোপে যাওয়ার জন্য বড় কেবিন বিশিষ্ট বিজনেস জেটের ভাড়া এখন ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ মার্কিন ডলারের মধ্যে।

বিশ্লেষণী সংস্থা ‘সিরিয়াম’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ২৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ট্রানজিটে আটকে পড়া যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

নয়াদিল্লি থেকে মাদ্রিদ যাওয়ার পথে দোহায় আটকে পড়া ৩৭ বছর বয়সী কীর্তি অরোরা জানান, অনেকেই এখন ‘দেশ ছাড়তে মরিয়া’।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের ফেরানোর চেষ্টা করলেও বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকায় লজিস্টিক সমস্যা তৈরি হচ্ছে।

আরও পড়ুন

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রাথমিক সহায়তার পর তারা চার্টার ফ্লাইটের সক্ষমতা বাড়াবে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার আমেরিকান দেশে ফিরে এসেছেন। ফরাসি কর্তৃপক্ষও ৫ হাজার নাগরিক ফিরিয়ে আনার সমন্বয় করছে।

এ সময় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরব আমিরাতে অবস্থানরত ১ লাখ ৩৮ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক সহায়তা চেয়েছেন, যদিও সবাইকে উদ্ধার করা সম্ভব না।

আটকে পড়া যাত্রীরা প্রাইভেট জেট ও চার্টার বিমানের ‘আকাশচুম্বী’ খরচের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুবাইয়ের ব্রিটিশ-কানাডিয়ান নাগরিক দিলিনি রেনল্ড জানিয়েছেন, এমিরেটস এয়ারলাইন্সে উইকেন্ডে একমুখী যাত্রার টিকিট ৪ হাজার পাউন্ড (৫ হাজার ৩৪৮ ডলার), আর ওমান থেকে লন্ডনের টিকিট ‘অবিশ্বাস্যভাবে বেড়ে’ গেছে।

‘এয়ার চার্টার অ্যাডভাইজারস’-এর প্রেসিডেন্ট অ্যাডাম স্টেইগার বলেন, ‘অনুসন্ধান হার দশ গুণ বেড়েছে। প্রাইভেট জেট সার্ভিসেসের ম্যানেজার মুহাম্মদ উমর মালিক যোগ করেন, উচ্চ মূল্যের কারণে অনেকেই বুকিং দিতে পারছেন না।’ লাক্স জেটসের ডিরেক্টর আলেকজান্ডার গ্রাহাম বলেন, ‘বুকিং দিলে তা ধরে রাখার জন্য মাত্র দুই ঘণ্টা সময় পাওয়া যায়।’

বিমানের ভাড়া এবং সীমিত ফ্লাইটের কারণে মধ্যপ্রাচ্য ছাড়ার প্রয়াস এখন ধনী ও কর্পোরেট পর্যায়ের জন্যও বিপুল চাপের বিষয় হয়ে উঠেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad