সেনাবাহিনীর আরও দুটি শীর্ষ পর্যায়ের পদে পদোন্নতি ও রদবদল এসেছে। ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদউল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি করা হয়েছে।
এছাড়া ওভারসিজ অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
সেনা সদর দপ্তর সোমবার এই পদোন্নতি ও পদায়নের আদেশ জারি করে। সেনাবাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।


