সিরাজগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন। রোববার সকালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম জয়েন উদ্দিন (৫০)। তিনি সদর উপজেলার সয়দাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, সকালে মুলিবাড়ি এলাকায় একটি ট্রাক ঢাকামুখী লেন দিয়ে যাওয়ার সময় একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক জয়েন উদ্দিনের মৃত্যু হয়। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


