সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
কলারোয়া থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরায় ইটবাহী ট্রলির ধাক্কায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সজীব হোসেন (১৫)। কলারোয়ার আলাইপুর খাঁপাড়া মোড়ে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের আগে সজীব আগুনপুর থেকে সাইকেলে কলারোয়া সদরের বাসায় যাচ্ছিল। পথে আলাইপুর খাঁপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ট্রলির চাকার নিচে পড়েন।

পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad