বাগেরহাটের মোংলা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।
বুধবার বিকালে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানার দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায়। ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।


