খাগড়াছড়িতে সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও বাসসের জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর জীতেন বড়ুয়ার বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলা করা হয়। তিনি এসব মামলার এজাহারভুক্ত আসামি।
আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘জীতেন বড়ুয়ার বিরুদ্ধে পাঁচটি এজাহারভুক্ত মামলা রয়েছে।’
এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি অজ্ঞাত মামলা রয়েছে বলে জানান তিনি।


