বক্তৃতা দিতে দাঁড়িয়ে চেয়ার হারালেন প্রতিমন্ত্রী!

বক্তৃতা দিতে দাঁড়িয়ে চেয়ার হারালেন প্রতিমন্ত্রী!
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে দাঁড়িয়ে পরে আর বসার চেয়ার পাননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার চেয়ার দখল করে নেন স্থানীয় সংসদ সদস্য নায়াব ইউসুফ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ঘটে এমন নজিরবিহীন ঘটনা।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় শহরের আজিজ ম্যানশনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন। তবে সেই আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত দুই সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন না। উদ্বোধনের শেষ পর্যায়ে মোনাজাতের সময় তারা উপস্থিত হলেও প্রতিমন্ত্রী ততক্ষণে দেড় কিলোমিটার দূরে আলোচনা সভায় যোগ দিতে চলে যান।

আসল নাটকের শুরু হয় সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায়। বেলা ১২টার দিকে শামা ওবায়েদ যখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই দুই সংসদ সদস্য তাদের অনুসারীদের নিয়ে স্লোগান দিতে দিতে হলে প্রবেশ করেন। প্রতিমন্ত্রীকে থমকে দিয়ে তার চেয়ারে বসে পড়েন সংসদ সদস্য নায়াব ইউসুফ।

আরও পড়ুন

নিজের বক্তব্য চলাকালে এই বিশৃঙ্খলা দেখে ক্ষুব্ধ শামা ওবায়েদ বলেন, “জনগণের প্রতিনিধি যদি এ ধরনের আচরণ করেন, তাহলে জনগণ কী শিখবে?” তিনি জানান, সরকারের প্রতিনিধি হিসেবে আসা প্রধান অতিথিকে এভাবে আক্রমণ করা অত্যন্ত দুঃখজনক।

বক্তব্য শেষ করে শামা ওবায়েদ দেখেন নিজের বসার চেয়ার দখল হয়ে গেছে। মঞ্চে নিজের আসন হারিয়ে শেষে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে কিছুক্ষণ বসেন। এরপর যখন সংসদ সদস্য শহিদুল ইসলামকে বক্তব্য দিতে ডাকা হয়, তখন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রতিমন্ত্রী। তার প্রস্থানের সময়ও চলছিল দুই সংসদ সদস্যের অনুসারীদের স্লোগান। হট্টগোলের ফলে আমন্ত্রিত শিক্ষকদের অনেকেই অনুষ্ঠান ছেড়ে চলে যান।

পরে পরে অবশ্য শহিদুল ইসলাম এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দুঃখ প্রকাশ করেন। আর নায়াব ইউসুফ শুনিয়েছেন তাদের পরিবারের দীর্ঘ ঐতিহ্যের কথা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad