সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সে বড় পরিবর্তন, নতুন বিধিমালা জারি

সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সে বড় পরিবর্তন, নতুন বিধিমালা জারি
জাতীয় রাজস্ব বোর্ড সদর দপ্তর। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যার মাধ্যমে এজেন্টদের কার্যক্রম আরও সহজ হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিধিমালার মাধ্যমে আগের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করা হয়েছে। এর আগে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা না থাকায় ২০২০ সালের বিধিমালার আওতায় লাইসেন্স ইস্যু করা হতো। নতুন বিধিমালায় সি অ্যান্ড এফ এজেন্টদের কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধিমালার একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, কাস্টমস স্টেশনভিত্তিক সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর এনবিআরের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য বিবেচিত সব প্রার্থী লাইসেন্স নিতে পারবেন। পাশাপাশি প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত পরীক্ষা আয়োজনের মাধ্যমে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ ছাড়া কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করা হলে, সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। লাইসেন্সধারী এজেন্ট অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে কাজ করার সুযোগ পাবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর