আতিক ও তার কন্যা বুশরাসহ স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আতিক ও তার কন্যা বুশরাসহ স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা আফরীনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. সাইফুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র ক্রয় করে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (ঢাকা এলাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে-কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আতিকুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad