সাবেক এমপি মুকুল ও স্ত্রীর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এমপি মুকুল ও স্ত্রীর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের নামে থাকা আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে মুকুলের ব্যাংক হিসাব পাঁচটি ও তার স্ত্রীর তিনটি।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মুকুলের এক কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকার পাঁচটি ব্যাংক হিসাবে আছে। তার স্ত্রীর ৫০ লাখ ৭৫ হাজার ৫২৯ টাকার তিনটি ব্যাংক হিসাবে আছে।

এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পিয়াস পাল আলাদ দুটি আবেদনে করেন।

এসব আবেদনে বলা হয়, আসামি মুকুল ও তার স্ত্রী জাহানারা তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোন উপায়ে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছে। সুষ্ঠু তদন্তের জন্য তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আলাদা দুটি মামলা করে দুদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad