দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর তার স্মৃতির সম্মানে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের মঙ্গলবারের দুটি ম্যাচও স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শোক বার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের পথচলায় তার অবদান, আশীর্বাদকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে বিসিবি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বকালে দেশের ক্রিকেটের উন্নতির প্রতি যে সমর্থন তিনি জানিয়েছেন, সেটাই ক্রিকেটের অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করেছে বলে জানানো হয় বিসিবির শোকবার্তায়।


